জাতীয়

অবৈধ মাটি কাটায় ওসমানীনগরে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা : সিলেটের ওসমানীনগর উপজেলাে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উমরপুর ইউনিয়ন-এর বড় ইসবপুর গ্রামের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা মুনমুন নাহার আশা। এ সময় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে আহাদ মিয়া (২৭), পিতা: মৃত কাছু মিয়া, সাং- বানিয়া গাঁও, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জকে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button