রাজধানী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলসহ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সমবেত হন হাজার হাজার মানুষ। রাজধানীতে এবার সবচেয়ে বড় জশনে জুলসের আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া দরবার শরিফের ভক্তরা। তাদের দুটি অংশের একটি সৈয়দ মঈনুদ্দিন আহমদের বড় ছেলে সৈয়দ সাইফুদ্দিন আহমদ সোহরাওয়ার্দী উদ্যানে এবং ছোট ছেলে সৈয়দ শহিদ উদ্দিন আহমদের অনুসারীরা সমাবেশ করছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে।

এতে উপস্থিত রয়েছেন বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা, শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক-শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা। অপরদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী আলোচক ড. আহসান উদ্দিন। সভাপতিত্ব করেন শহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। আলোচন ও সেমিনারে মহানবী (সা.) জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।এ সময় মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন আগতরা। এছাড়াও রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন মাজার ও মাদ্রাসার পক্ষ থেকে পল্টন ও প্রেসক্লাব এলাকায় জুশনে জুলুস অুনষ্ঠিত হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button