জাতীয়সর্বশেষ

ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ আটক

হাবিবুর রহমানওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:সিলেটের ওসমানীনগর উপজেলাে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায়

এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শেরপুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন— মো. সেলিম মিয়া (৪৮), সাং- সাদুরবাজার, থানা- দক্ষিণ সুরমা; জয়নায়ল আহমেদ (৩৭), সাং- ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ; এবং আশিক আহমদ (২৪), সাং- আগাড়িপাড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button