
ডেক্স রিপোর্ট : ভারতের রাজস্থানের জয়পুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার দুপুর প্রায় ১টার দিকে শহরের ব্যস্ত লোহা মাণ্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় কানওয়াটিয়া হাসপাতালে নেওয়া হয়েছে, আর যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকচালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনাস্থলে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল এবং চারপাশে ছড়িয়ে ছিল মরদেহ ও ধ্বংসাবশেষ। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং বিকল্প পথে যান চলাচল পরিচালনা শুরু করে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা, যারা বিকানেরের কাপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।
(সূত্রঃ এনডিটিভি)




