জাতীয়সর্বশেষ

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

শরীফ ফায়েজুল কবীর, বিশেষ প্রতিনিধি : মাদারীপুরে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা ও রেলী। বুধবার (১০, ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে উক্ত আলোচনা সভা ও রেলীর আয়োজন করে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মাদারীপুর জেলা শাখা। সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। অনুষ্ঠানে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর-২ সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী জাহান, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি এনায়েত হোসেন নান্নু, সহ-সভাপতি প্রফেসর (অবঃ) মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব রেজাউল হক রেজা, আসক ফাউন্ডেশন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিজান ফরাজী, কোষাধ্যক্ষ নূরুল হক সরদার, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক কেন্দ্রীয় নীরিক্ষা কর্মকর্তা সৈয়দ এনায়েত হোসেন, এ্যাডভোকেট (এজিপি) মোঃ সাইফুর রহমান, সংগঠক ও মানবাধিকার প্রতিনিধি এসকান্দার মাতুব্বর, সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, আসক ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা ইসলাম কান্তা, সমাজকল্যাণ সম্পাদক এ্যাডভোকেট বদরুন নাহার কলি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কামরুল খান, কোষাধ্যক্ষ নূরুল হক সরদার, কার্যনির্বাহী সদস্য খাইরুল ইসলাম, সদর উপজেলা শাখার সেক্রেটারী জাকির মাতুব্বর সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি জাহান্দার আলী জাহান তার বক্তব্যে, আসক ফাউন্ডেশন, মাদারীপুর জেলা শাখা কর্তৃক আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠানটি আলোচনা সভা ও রেলীর মাধ্যমে আয়োজনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্যে বলেন, দেশের সকল সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের আজ সবার মানবাধিকার কম-বেশী লংঘিত হচ্ছে, এক্ষেত্রে মানুষের অধিকার আদায়ে সরকারী-বেসরকারী পর্যায়ে সকল পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও তিনি তার বক্তব্যের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলমত নির্বিশেষে ধানের শীষে সকল ভোটারদের ভোট চেয়ে বলেন, আমি নির্দিষ্ট একটি দল করলেও এমপি নির্বাচিত হলে সকল সম্প্রদায়ের সকল মানুষের এমপি হয়ে কাজ করবো, সেখানে কোনো বৈষম্য, প্রতিহিংসা থাকবে না। তিনি সামাজিক অবক্ষয় রোধ, মাদক নির্মূল , কিশোর গ্যাং দৌরাত্ম বন্ধ, মব সন্ত্রাস প্রতিহত সহ আইনের সুশাসন, ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সবার সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অসুস্থ্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করে সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ করেন।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি শরীফ ফায়েজুল কবীর সকল ক্ষেত্রে মানবাধিকার শতভাগ বাস্তবায়ন সহ, দূর্ণীতিবন্ধে সামাজিক-সাংগঠনিকভাবে জোরালো আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বরোপ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলেচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এরপর একটি রেলী ডিসি অফিস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে শেষ হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button