জাতীয়শিক্ষাসর্বশেষ

রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ কর্তৃক মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ

রকিব আল মাহমুদ, সিলেট : রোটারি ক্লাব অব সিলেট কীন ব্রীজের উদ্যোগে আজ ২৯ নভেম্বর সিলেটের এয়ারপোর্ট থানার অন্তর্গত জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসায় প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে কিতাব, বই, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আমাদের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। শিক্ষা হলো সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। শিক্ষাই হচ্ছে সঠিক নৈতিকতার মূল মন্ত্র, উন্নত নাগরিক গড়তে হলে আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয়ে একটি সুখী শক্তিশালী দেশ গঠনে উদ্দ্যোগী হতে হবে। তিনি শিক্ষা খাতে এমন অসাধারণ ভূমিকা পালনের জন্য রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের ভূয়সী প্রশংসা করে বলেন দ্বীনি প্রতিষ্ঠান উন্নয়নে সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর স্পেশাল এইড জনাব জাকির আহমদ চৌধুরী, সহযোগী কো-অর্ডিনেটর জনাব মোহাম্মাদ কয়েছ আহমদ, রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম এ ওয়াদুদ আল মামুন, সাবেক সভাপতি ও ক্লাব ট্রেইনার জনাব আবুল কালাম, প্রগ্রাম চেয়ারম্যান ও সহ-সভাপতি জনাব মোঃ মামুনুর রশিদ, মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোঃ মাহমুদুল হাসান। এসময় বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। মাদ্রাসার প্রধান শিক্ষক রোটারি ক্লাবের এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ এর প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান জুম্মন এর সভাপতিত্বে ও রকিব আল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী রেজওয়ানুল হক সজিব, প্রেসিডেন্ট ইলেক্ট রেজাউল করিম আবু সুফিয়ান, সিনিয়র রোটারিয়ান মোঃ মুমিন, রোটারিয়ান নাসিম আহমদ, রোটারিয়ান আমিন পারভেজ সহ স্থানীয় মুরব্বীগন ও মাদ্রাসা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button