রাজধানী
সংসদ ভবনের সামনে ব্যানারসহ নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় একজনকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল শুরু করে খামারবাড়ির দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




