রাজধানী

২ ঘণ্টা পর মহাখালীর সড়ক ছাড়লেন পরিবহন শ্রমিকরা

প্রায় ২ ঘণ্টা পর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তারা সড়ক ছেড়ে দেন বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান।

এর আগে দুপুর দেড়টার দিকে সড়কের দুই পাশে আড়াআড়ি করে বাস রেখে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে দেন; তাতে তীব্র যানজট দেখা দেয়।

ট্রাফিক পুলিশের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, মালিক ও শিক্ষার্থীদের নিয়ে বসেছিলাম।

সড়ক বন্ধ করে দেওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button