রাজনীতিসর্বশেষ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তুরস্কের উদ্বেগ, শার্পনেল পড়ে দুবাইয়ে গাড়িচালক নিহত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করছে। তিনি তুর্কিক রাষ্ট্রগুলোর সংস্থা (Organisation of Turkic States)-এর পক্ষ থেকে কথা বলছিলেন।

ফিদান বলেন, এই সংঘাত আরও বাড়ুক—এটা তারা চায় না। পরিস্থিতির ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে। তিনি আরও জানান, সংস্থাটির সদস্য দেশগুলো একটি যৌথ বিবৃতি গ্রহণ করেছে। সেখানে বলা হয়েছে, সদস্য কোনো দেশের ওপর হামলা হলে সেটিকে সবসদস্য রাষ্ট্রের জন্যই গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করা হবে।

তুর্কিক রাষ্ট্রগুলোর সংস্থা একটি আন্তঃসরকারি জোট। এতে সদস্য দেশ হিসেবে রয়েছে আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক ও উজবেকিস্তান । আর হাঙ্গেরি, তুর্কমেনিস্তান ও নর্দান সাইপ্রাস পর্যবেক্ষকের মর্যাদায় আছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে হামলা প্রতিহতের সময় ছিটকে পড়া ধাতব টুকরার আঘাতে দুবাইয়ের এক বাসিন্দা নিহত হয়েছেন। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, শহরের আল বারশা এলাকায় একটি গাড়ির ওপর এই ধাতব টুকরা পড়ে। এতে গাড়িচালক নিহত হন।

এর কিছুক্ষণ আগেই সংযুক্ত আরব আমিরাত জানায়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাবে তারা প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনা ও সম্পদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। উত্তেজনা ক্রমশ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button