স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

মহিউদ্দিন খন্দকার, চিফ রিপোর্টার
দৈনিক সন্ধ্যাবাণীভারতে স্ত্রীকে তালাক দিয়ে নিজের শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকার। জানা গেছে, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, যুবক ও তার শাশুড়ি দুজনেই এই সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে পরিবারের আপত্তি, সামাজিক সমালোচনা ও নিন্দার বিষয়গুলো উপেক্ষা করে তারা আদালতে গিয়ে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মালাবদল শেষে আদালতের সামনে হাতে বিয়ের আইনি কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন ওই যুবক ও তার সাবেক শাশুড়ি। এ সময় তারা তাদের নতুন সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সূত্র: আনন্দবাজার




