খেলাসর্বশেষ

ব্যাঙ্গালুরুর দাম ২৪ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা

ডেক্স রিপোর্ট : কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, বিক্রি যাচ্ছে ইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তেমনই ইঙ্গিত দিয়েছে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। আর এ দলটিকে কিনতে হলে গুনতে হবে ২০০ কোটি ডলার (২৪ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা)।

এতো টাকা দিয়ে আইপিএলের অন্যতম এই ফ্র্যাঞ্চাইজিটি কেনার আগ্রহ দেখিয়েছেন আদর পুনাওয়ালা। ৪৪ বছর বয়সি এই ভারতীয় ধনকুবের বর্তমানে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ব্র্যান্ড ভ্যালুই সবচেয়ে বেশি (৩ হাজার ২৭৯ কোটি ২৭ লাখ টাকা)। এরপরও চ্যাম্পিয়ন হওয়ার বছরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এমন সিদ্ধান্তের পেছনে বড় কারণ বেঙ্গালুরু ট্র্যাজেডি।

গত ৪ জুন বেঙ্গালুরু শহরে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম আইপিএল শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহতের ঘটনায় কর্ণাটক রাজ্য সরকার মালিকপক্ষকে দায়ী করেছে। এতে তাদের আইনি জটিলতায় পড়তে হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button