
সিলেট প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর কার্যক্রম গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান রকিব আল মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১৫-০৭-২০২৬ ইং তারিখ পর্যন্ত কার্যকর থাকবে এমন একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাত্র ও রুবেল আহমেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইলিয়াস আলীকে।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. গোলাম করিম, মো. মোফিক আহমদ, জুয়েল আহমদ, মো. সালেহ আহমদ, রোমেল আহমদ, কবিরুল আহমদ, ইয়াছিন আহমদ ও তৌফায়েল তালুকদার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ এবং জৈন্তাপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।
সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মানবাধিকার প্রতিষ্ঠা ও আইন সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।




