জাতীয়সর্বশেষ

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার


মহিউদ্দিন খন্দকার, চিফ রিপোর্টার : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা তার মেয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে বেড়াতে যান। পরে মেয়ের দেওয়া তরকারি ও মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম তার হাতে থাকা বাজারের ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নেয়।অভিযোগ রয়েছে, পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে তরিকুল। ঘটনাটি পরে পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button