সর্বশেষ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন ডাঃ এম. মনজুর আহমেদ

Writing

আব্দুর রহিম, সিলেট প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম. মনজুর আহমেদ। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব রকিব আল মাহমুদের স্বাক্ষরিত কেন্দ্রীয় উপদেষ্টার আমন্ত্রণপত্রে তিনি সম্মতি প্রদান করেন।
ডাঃ এম. মনজুর আহমেদ একজন মানবিক চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি এমবিবিএস (সিইউ), এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থটিক্স – থাইল্যান্ড), পিজিটি (সার্জারী), সিসিডি (বারডেম), ইডিসি (বারডেম) ডিগ্রিধারী এবং ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুট চিকিৎসায় বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
গত ২৭ জুন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব রকিব আল মাহমুদসহ সংগঠনের একটি প্রতিনিধি দল ডাঃ এম. মনজুর আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে ডাঃ এম. মনজুর আহমেদ বলেন, “সত্যিকার অর্থে এমন একটি মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করি। চিকিৎসা সেবার মাধ্যমে আসকের সদস্য, তাদের পরিবার এবং অসহায় মানুষের পাশে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।”
আসকের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ডাঃ এম. মনজুর আহমেদের মতো একজন মানবিক ও দক্ষ চিকিৎসকের সম্পৃক্ততায় সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button