জাতীয়সর্বশেষসারাবাংলা

আসক-এর জালালাবাদ থানা কমিটি ২০২৬-২০২৭ অনুমোদন: নতুন নেতৃত্বে ময়না-জাকারিয়ার চমক

Writing

আব্দুর রহিম, সিলেট প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জালালাবাদ থানা কমিটি ২০২৬-২০২৭ অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নেতৃত্বে গঠিত এ কমিটিতে চমক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ও সক্রিয় নেতৃবৃন্দ।
গত ২৬ জুন সংগঠনের চেয়ারম্যান রকিব আল মাহমুদের স্বাক্ষরে ময়না মিয়াকে সভাপতি এবং জাকারিয়া আহমদ সজিবকে সাধারণ সম্পাদক করে জালালাবাদ থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবেদ আহমদ ও নিপা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে সৈয়দ আব্দুল মিয়া, প্রচার সম্পাদক রিপন রবি দাস, অর্থ সম্পাদক নাজমুল হক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা রিয়া আক্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক ছালিমা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক ছাবির আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আবুল ওয়াদুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীপা রানী পাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাহাদ আহমদ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে ওয়াজির উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে নূর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রিপন আহমেদ ও রবিউল হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত এই কমিটি আগামী ৩০-০৬-২০২৭ ইং তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন, আইন সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে কমিটি কাজ করবে।
নতুন কমিটির নেতৃবৃন্দকে মানবাধিকার রক্ষায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের পক্ষ থেকে জালালাবাদ থানা কমিটির নবনিযুক্ত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button