মহিউদ্দিন খন্দকার, চীফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্পের কম্পন টের পান দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল ছিল Punakha শহরের কাছাকাছি, ভূপৃষ্ঠের গভীরে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভুটানে হলেও এর প্রভাব দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দেশে অনুভূত হয়েছে। দেশগুলো হলো— Bangladesh, Bhutan, India, Nepal এবং China।
রাজধানী ঢাকায় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়।
তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।




