খেলাসর্বশেষ

শেষ মুহূর্তের জাদু! ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা


রকিব আল মাহমুদ : ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক দ্বৈরথে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ মুহূর্ত পর্যন্ত ছিল রোমাঞ্চে ভরপুর।
ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দীর্ঘ সময় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেজের দুর্দান্ত হেডে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে অবিশ্বাস্য জয় এনে দেন।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। অন্যদিকে, ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button