
ডেস্ক রিপোর্ট, ২ জুলাই : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন অস্ট্রেলিয়া গমন করায় তাঁর অনুপস্থিতিকালীন সময়ে সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান রকিব আল মাহমুদ-এর স্বাক্ষরিত আদেশে সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম আবু সুফিয়ান-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মহোদয়ের অনুপস্থিতিকালে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিলেট বিভাগীয় কমিটির সকল সাংগঠনিক, প্রশাসনিক ও মানবাধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনা করবেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রেজাউল করিম আবু সুফিয়ানের নেতৃত্বে সিলেট বিভাগে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের তাঁর প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, রেজাউল করিম আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে তিনি আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।




