
রকিব আল মাহমুদ : জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তারজৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিসিলেটের জৈন্তাপুর মডেল থানাধীন ঘিলাতৈল গ্রামে নিজের ১১ বছর বয়সী শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আজ ২০ মে ২০২৬ খ্রিঃ জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে এবং সর্বশেষ গত ১৯ মে ভোর রাতে ভুক্তভোগী শিশুটি নিজ বসতঘরে পিতার দ্বারা জোরপূর্বক ধর্ষণের শিকার হয়।
ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে, মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় লিখিত এজাহার দায়ের করেন।জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর পরি পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় আটক পিতাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞআদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন।(ছবি সংগৃহীত)



