
রকিব আল মাহমুদ, সিলেট : গত ১৪ জুন ২০২৬ (রোববার): রোটারি ক্লাব অব সিলেট ক্বীনব্রীজের উদ্যোগে সিলেট নগরীর জল্লার পাড় এলাকার একটি আভিজাত্য হোটেলে বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, সাবেক গভর্নর, ডিস্ট্রিক্ট-৩২৮২ এবং বর্তমান ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, ডি-৬৫, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মাদ জহিরুল ইসলাম অচিনপুরী, রেটিনা বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এহতেশামুল হক চৌধুরী,সাবেক সহ-সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জনাব আব্দুর রহমান রিপন, মহাসচিব, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখা, জনাব আব্দুল মুনিম মল্লিক মুন্না, নবনির্বাচিত সভাপতি, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, জনাব আব্দুল হাদী পাভেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, জনাব মোঃ আনোয়ার হোসাইনসভাপতি, লালদিঘি পুরাতন হকার্স মার্কেট, সিলেট, জনাব মোঃ শাহজাহান আহমদসাধারণ সম্পাদক, লালদিঘি পুরাতন হকার্স মার্কেট, সিলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ বক্তারা ব্যবসায়ী নেতৃবৃন্দের সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ব্যবসায়ী সমাজ দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা সমাজ ও অর্থনীতিতে ব্যবসায়ী নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং রোটারি ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রোটারিয়ানবৃন্দ সহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাব প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান জুম্মন’র সভাপতিত্বে ও পাস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডি-৩২৮২, পিপি এডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের আইপিপি মোঃ কয়েছ আহমদ, ( অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ডি-৬৫) পিপি মোঃ আবুল কালাম, (ক্লাব ট্রেইনার)ডাঃ মোঃ কামরুল ইসলাম, (সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডি-৩২৮২) এ হান্নান, (সহ-সভাপতি, সিলেট প্রেস ক্লাব), পিপি প্রিন্সিপাল মওদুদ আহমদ, পিপি মোঃ ফখরুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬-২৭) মোঃ মামুন রশিদ, প্রেসিডেন্ট নমিনি রকিব আল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম আবু সুফিয়ান, পিপি এ কে এম কামরুজ্জামান মাসুম, পিপি তানিয়া আহমেদ, সেক্রেটারি মোঃ রেজওয়ানুল আজিজ সজীব, সেক্রেটারি ইলেক্ট এ কে এম লোকমান, ট্রেজারার ইলেক্ট মোঃ আব্দুল্লাহ, রোটারিয়ান ওসমান সুলতানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মোঃ আব্দুল্লাহ, জাতীয় সংগীত পরিবেশনায় নেতৃত্ব দেন পিপি মোঃ ফখরুল ইসলাম এবং রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি এ কে এম কামরুজ্জামান মাসুম।




