মহিউদ্দিন খন্দকার, চিফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে হঠাৎ এই ভূকম্পন অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।ভূমিকম্পের কম্পন রাজধানী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।হঠাৎ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়।বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে থাকায় ছোট মাত্রার ভূমিকম্পও সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। তারা ভবন নির্মাণে নিরাপত্তা বিধি মেনে চলা এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্পর্কিত প্রবন্ধ
Check Also
Close
-
সিলেট থেকে বিপিএলের যাত্রাDecember ২৬, ২০২৫




