
রকিব আল মাহমুদ :
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বাসিন্দা গোবিন্দ বিশ্বাসের মা গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ ওই নারী একজন মানসিক প্রতিবন্ধী। ফলে তিনি নিজের পরিচয় বা ঠিকানা সঠিকভাবে বলতে নাও পারেন। এ কারণে পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
📞 01726-930218
📞 01909-923892




