রাজনীতিসর্বশেষ

রাজবাড়ীতে পৌঁছাল ব্যালট পেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। প্রচারণা শেষ হওয়ার আগেই রাজবাড়ীর ২টি সংসদীয় আসনের সব প্রস্তুতি সম্পন্ন  করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে ট্রেজারি শাখা থেকে ব্যালট পেপার সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে। এর আগে জেলা নির্বাচন কার্যালয় থেকে ভোট গ্রহণের প্রয়োজনীয় অন্যান্য উপকরণ পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে ৩৫৪টি কেন্দ্রের জন্য ৯ লাখ ৭৬ হাজার ৭৫৯টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার ১১৫টি কেন্দ্রের জন্য ৩ লাখ ১৮ হাজার ৯৪৯টি, গোয়ালন্দ উপজেলায় ৪১টি কেন্দ্রের জন্য ১ লাভ ৬ হাজার ২০৩টি। 

অন্যদিকে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার ৭০টি কেন্দ্রের জন্য ১ লাখ ৮৭ হাজার ৮৯১টি, কালুখালী উপজেলার ৫১টি কেন্দ্রের জন্য ১ লাখ ৪১ হাজার ৪১৮টি, পাংশা উপজেলার ৭৭টি কেন্দ্রের জন্য ২ লাখ ২২ হাজার ২৯৮টি ব্যালট পেপার পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার এসব ব্যাটল পেপারে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

কালুখালী উপজেলার সহকারি রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপার বুঝে পেয়েছি। ভোটার তালিকা অনুয়ারি সেগুলো নিয়ে কাজ করছি। বুধবার যেকোন সময় প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।

জেলা নির্বাচন অফিসার সেখ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজবাড়ীর ট্রেজারি শাখা থেকে ব্যালট পেপার সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী থেকে ব্যালট নেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম ও পুলিশের একটি টিমের সদস্যরা সাথে ছিলেন।

রাজবাড়ীতে ৩৫৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button