রাজনীতিসর্বশেষ

সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান আর নেই

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান আর নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ২০০৯ সালে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সরকারের মন্ত্রিসভায় তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা। তিন মেয়াদে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া দুই মেয়াদে প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

পেশাগত জীবনে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ সোভিয়েত ইউনিয়ন মৈত্রী সমিতির সভাপতির দায়িত্বেও ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button