জাতীয়বাংলাদেশসর্বশেষ

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

ডেক্স রিপোর্ট : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো স্থানীয় বাসিন্দা মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবিবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।

স্থানীয়রা জানিয়েছে, বিকেলে খেলার একপর্যায়ে শিশুরা বাড়ির পাশের পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, ‘তিন শিশুর এমন মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button