রাতে মোজা পরে ঘুমানো, উপকার না কি ক্ষতি?

অনেকেই শীত, গ্রীষ্ম বা বর্ষা; সব ঋতুতেই মোজা পরে থাকেন। এমনকি কারো অভ্যাস হলো রাতে মোজা পরে ঘুমানোর। তবে প্রশ্ন হলো, এটি স্বাস্থ্যের পক্ষে ভাল নাকি খারাপ? চলুন, জেনে নিই।
ঘুমানোর সময় মোজা পরার উপকারিতা
ঘুম আসতে সাহায্য করে: পায়ে মোজা থাকলে তা উষ্ণতা ধরে রাখে, ফলে রক্তনালিগুলো প্রসারিত হয়।
গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম: শরীরের তাপমাত্রা ভারসাম্যপূর্ণ থাকায় ঘুম গভীর হয় এবং সহজে ভাঙে না।
পায়ের যত্ন: ঘুমানোর আগে কেউ কেউ পায়ে ময়শ্চারাইজার ব্যবহার করেন।
পরিষ্কার ও আরামদায়ক: মোজা থাকলে পা পরিষ্কার থাকে, চাদর বা মশারির সঙ্গে ঘষাঘষি হয় না, ফলে ঘুম হয় আরামদায়ক।
আরামের দিকে খেয়াল: মোজা খুব মোটা হলে অতিরিক্ত গরম লাগতে পারে, আবার সিন্থেটিক মোজায় ঘাম জমে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।
ঘাম ও সংক্রমণের ঝুঁকি: ঘামে ভেজা বা সারাদিন পরে থাকা মোজা পরে ঘুমালে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণের আশঙ্কা থাকে।
রক্ত সঞ্চালনের বাধা: আঁটসাঁট মোজা রক্ত চলাচলে সমস্যা সৃষ্টি করতে পারে। ডায়াবেটিক রোগীদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর হতে পারে।
রাতে মোজা পরে ঘুমানো কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে, তবে আরাম ও স্বাস্থ্যগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস বা সংবেদনশীল ত্বক, তাদের চিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে ভালো।
সূত্র : এবিপি বাংলা




