
ডেক্স রিপোর্ট : শুভ্রার সঙ্গে নাবিলের প্রেম যখন তুঙ্গে তখনই হুট করে বিয়ে করে ফেলে দুজনে। আইনের দৃষ্টিতে তখনো তাদের বিয়ের বয়স হয়নি, বন্ধুদের সাহায্যে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে এক বিকালে কাজি অফিসে বিয়ের কাজ সেরে ফেলে দুজন। কিন্তু সেদিনই চোখের সামনে দেখতে পায় এক বাবা তার ছেলেকে মোবাইলে শাসন করছেন এক নাবালিকাকে বিয়ে করার ফলে সরকারি চাকরি চলে যাওয়া আর জেলে যাওয়ার সম্ভাবনা নিয়ে। মুহূর্তেই ফ্যান্টাসি থেকে বাস্তবে ফিরে আসে নাবিল-শুভ্রা। এমন বাস্তব ঘটনা নিয়ে ‘ভাবিয়া করিও কাজ’ নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা রাইসুল তমাল। এর কাহিনি লিখেছেন মহাপুরুষ ও রচনায় আসাদ জামান। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। আরও রয়েছেন নিকিতা সাহা, শিবা সানু, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শওকত হোসেন মামুন, অর্পণ, সাগর মৈত্রী প্রমুখ। এ নাটকে মিষ্টি একটি গান রয়েছে, নাম ‘মায়াবী ছায়ায়’। লুৎফর হাসানের কথায় গানটিতে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার মার্সেল। নাটকটি গ্লোবাল টিভির ইউটিউবের জন্য নির্মিত।



