বাংলাদেশসর্বশেষ

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গভীর রাতে নির্যাতিত নারীর পাশে মানবাধিকার কর্মীরা, চিকিৎসা শেষে মিলবে আইনি সহায়তা

রকিব আল মাহমুদ :
ঝড় কিংবা বৃষ্টি, রাত কিংবা দিন—মানবসেবার অঙ্গীকারে থেমে নেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর মানবাধিকার কর্মীরা।
গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এক নির্যাতিত নারীর জরুরি সহায়তার আবেদন পাওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জালালাবাদ থানা কমিটির উদ্যোগে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জালালাবাদ থানা কমিটির সভাপতি ময়না মিয়া ও সাধারণ সম্পাদক সজিব গভীর রাত পর্যন্ত হাসপাতালে অবস্থান করে চিকিৎসার সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেন এবং ভুক্তভোগীর সার্বিক খোঁজখবর নেন।
এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানা কমিটির সভাপতি ময়না মিয়া বলেন,
“মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা সব সময় নির্যাতিত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। রাত-দিন কিংবা প্রতিকূল আবহাওয়া আমাদের মানবসেবার পথ রুদ্ধ করতে পারে না। চিকিৎসা শেষে ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তাও প্রদান করা হবে, যাতে তিনি ন্যায়বিচার পান।”
সাধারণ সম্পাদক সজিব বলেন, “যে কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক সহযোগিতা অব্যাহত রাখব।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক লাকি আক্তার নুপুর জানিয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠা ও নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের কার্যক্রম ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button