জাতীয়রাজধানীসর্বশেষ

ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, মামলা থেকে বাঁচার ৫ উপায়

মহিউদ্দিন খন্দকার, চিফ রিপোর্টার :রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ক্যামেরা। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে যানবাহন এবং সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা।সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বাংলামোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার ও বিজয় সরণির মতো গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে বিশেষ এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচ ধরনের সাধারণ ট্রাফিক অপরাধের ওপর সবচেয়ে বেশি নজরদারি চালানো হচ্ছে। এগুলো হলো—১. লাল সংকেত অমান্য করা২. স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো৩. উল্টো পথে গাড়ি চালানো৪. অবৈধভাবে পার্কিং করা৫. যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো যানবাহন এসব নিয়ম ভঙ্গ করলে তা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধারণ করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া শুরু হয়। পরে গাড়ির মালিকের মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হচ্ছে অথবা নিবন্ধিত ঠিকানায় নোটিশ পৌঁছে দেওয়া হচ্ছে।জানা গেছে, নির্ধারিত ব্যাংক কিংবা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধের সুযোগ রাখা হয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা আরও কার্যকর ও আধুনিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।বিশেষজ্ঞদের মতে, সচেতনভাবে ট্রাফিক আইন মেনে চললে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি অপ্রয়োজনীয় মামলা ও জরিমানাও এড়ানো সম্ভব হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button