
ফায়েজুল শরীফ, বিশেষ প্রতিনিধি, দৈনিক সন্ধ্যাবাণী : জাতীয় রিপোর্টার্স ক্লাব (রেজিঃ নং-১৮৪) এর মাদারীপুর জেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদনের পরে এর অভিষেক ও পরিচিত সভা ৪ অক্টোবর (বুধবার) জেলা শহরের একটি অভিজাত হোটেলের ভিআইপি লবিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে- মোঃ আঃ আলীম ও এস,এম হৃদয় ইসলাম চুন্নু এসময় উপস্থিত থেকে অনুমোদিত কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের নাম ঘোষণা করে ফুলের শুভেচ্ছায় একে-একে সবাইকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সাংবাদিক তাজুল মাতুব্বার, সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর জেলার সভাপতি ও জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর। এসময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপি’র দীর্ঘদিনের পরীক্ষীত বর্ষীয়ান নেতা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কমিটির সদস্য সচিব এবং মাদারীপুর সদর-২ আসনের এম,পি প্রার্থী আলহাজ্ব জাহান্দার আলী জাহান বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, মাদারীপুর রিপোর্টার্স ক্লাবের কলমযোদ্ধাদের নবযাত্রায় আমাকে অতিথি করায় আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির আয়না, জাতির বিবেক এবং এটি একটি মহান পেশা, এ পেশায় সততা নিষ্ঠা, নিরপেক্ষতা, দক্ষতা, সাহস, দেশপ্রেম ও বস্তুনিষ্ঠতা অত্যন্ত অপরিহার্য্য এবং হলুদ সাংবাদিকতা পরিত্যাজ্য। জুলাই-আগস্ট/’২৪ গণঅভ্যুত্থানের আগে সাংবাদিকদের উপর ১৫ বছরে পতিত স্বৈরাচারী ফ্যাসিষ্টরা কি পরিমান অত্যাচার, জেল, জুলুম, হত্যা, নির্যাতন করেছে তা সবারই জানা, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের নামে কালো আইন দিয়ে সাংবাদিকদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছিলো, সাগর-রুনির হত্যাকান্ড, দেশ থেকে অনেক সাংবাদিকের বিতাড়ন করা, সাংবাদিক আহত করা তার জ্বলন্ত উদাহরন। এর থেকে আপনাদের বের করে আনার জন্য, সাংবাদিকদের কলমের স্বাধীনতা দেয়ার জন্য আমাদের দল বিএনপি’র হাইকমান্ড এবং এর চেয়ারপারসন গনতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা রয়েছে। আপনারা স্বাধীনভাবে আপনাদের পেশাগত কাজ করবেন দেশ ও জাতির স্বার্থে, আমরা রয়েছি আপনাদের পাশে। আগামী জাতীয় সংসদ নির্বাচন/’২৬ এ সাংবাদিকদের যেনো বলিষ্ঠ ভূমিকা থাকে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে যেনো উক্ত নির্বাচন কেউ বানচাল করতে না পারে, এ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র রয়েছে, এদের সাথে রয়েছে পতিত স্বৈরাচারী ফ্যাসিষ্টদের যোগসাজশ, অর্থ প্রদান এবং নানাবিধ নীলনকশা। এ থেকে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারি/’২৬ এ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য আহবান জানিয়ে এবং এমপি হিসাবে মাদারীপুর-২ আসনে বিএনপি তাকে মনোয়ন দিলে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোখলেছুর রহমান, যুবদল জেলা শাখার সভাপতি ফারুক বেপারী, সিনিয়র সাংবাদিক মাহাবুর রহমান বাদল, উপদেষ্টা ও সাংবাদিক বেলাল রিজভী, শফিক স্বপন, সাগর হোসেন তামিম, এস,এম আরাফাত হাসান, মোস্তাক আহম্মেদ, সরোয়ার হোসেন। উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হাওলাদার, জুয়েল হোসেন সহ এসময় আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, সোহাগ ইডলাম, নাহিদ হোসেন প্রমুখ। পরিশেষে জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ তাজুল মাতুব্বর সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




