বিশ্বসর্বশেষ

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি, সুনামি সতর্কতা নেই

মহিউদ্দিন খন্দকার, চীফ রিপোর্টার : শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলিদক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে অনুভূত এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহরের দক্ষিণে প্রায় ১২ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কম্পন আশপাশের বিভিন্ন শহর ও এলাকায় অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।ভূমিকম্পের পর দেশটির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এ ঘটনায় সুনামির ঝুঁকি তৈরি হয়নি। ফলে উপকূলীয় অঞ্চলে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণেই দেশটিতে নিয়মিত ভূকম্পন অনুভূত হয়।উল্লেখ্য, চিলির ইতিহাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনাও রয়েছে। ১৯৬০ সালে ভালদিভিয়ায় ৯ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন। এছাড়া ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান পাঁচ শতাধিক মানুষ।সূত্র: Anadolu

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button