
রকিব আল মাহমুদ:
“ইতিহাস যদি মুছে না যায়, তাহলে পরবর্তী প্রজন্মকে বলে দিয়ো— আমরা ব্রাজিলের সবচেয়ে খারাপ সময়েও ব্রাজিলের ভক্ত ছিলাম, শুধু নেইমারের জন্য।”
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন ইটালি প্রবাসী আমিনুল ইসলাম শিমুল। স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে শুধু একটি স্ট্যাটাস নয়, বরং একনিষ্ঠ সমর্থকদের হৃদয়ের ভাষা হিসেবে অভিহিত করছেন।
বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারলেও, লাখো সমর্থকের ভালোবাসায় কোনো ভাটা পড়েনি। বিশেষ করে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র-এর প্রতি অগাধ ভালোবাসা থেকেই অসংখ্য সমর্থক দলের পাশে অটল থেকেছেন।
আমিনুল ইসলাম শিমুলের ভাষায়, একজন প্রকৃত সমর্থক শুধু জয়ের সময় নয়, ব্যর্থতার সময়ও প্রিয় দলের হাত ছেড়ে যান না। সেই বিশ্বাস থেকেই তিনি লিখেছেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে— ট্রফিহীন, সমালোচিত ও কঠিন সময়েও তারা ব্রাজিলকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার।
ফুটবল কেবল একটি খেলা নয়; এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও পরিচয়ের অংশ। আর সেই আবেগেরই এক অনন্য বহিঃপ্রকাশ হয়ে উঠেছে ইটালি প্রবাসী আমিনুল ইসলাম শিমুলের এই হৃদয়স্পর্শী স্ট্যাটাস।




